দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় প্রবীণ সাংবাদিক এম মামুন রেজা (৬৫) আহত হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার ফারাকপুর এলাকায় সিএনজি’র ধাক্কায় অটোর যাত্রী দৈনিক সংবাদ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি ও দৌলতপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এম মামুন রেজা গুরুতর আহত হোন। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শী, গণমাধ্যম কর্মী সাইদুর রহমান ও আহত সাংবাদিকের পরিবার জানান, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারী গ্রামের নিজ বাড়ী থেকে সাংবাদিক এম মামুন রেজা ব্যাটারী চালিত অটোর যাত্রী হয়ে দৌলতপুর উপজেলা পরিষদে যাচ্ছিলেন। তারাগুনিয়া-কায়মারী সড়কের ফারাকপুর নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি সিএনজি যাত্রীবাহী অটোরিক্সাকে ধাক্কায় দেয়। এতে অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে সাংবাদিক এম মামুন রেজা গুরুতর আহত হোন। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
সব মন্তব্য
No Comments