ভোলা থেকে নুসরাত জাহান: সে ভোলা পৌর এলাকার চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
বুধবার (২৩ নভেম্বর) ভোলা সদর উপজেলা চত্বরে অনুষ্ঠিত ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় নিজের এ উদ্ভাবন প্রদর্শন করে সাইদুর।
স্কুলছাত্র সাইদুর রহমানের সঙ্গে কথা বলে জানা যায়, সে ও তার এক সহপাঠী মিলে অনেক দিন ধরেই নতুন কিছু তৈরি করার পরিকল্পনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় ১০-১২ দিন আগে কাদা থেকে বিদ্যুৎ তৈরি করার পরিকল্পনা করেন। পরে তারা কয়েকবার পরীক্ষামূলকভাবে তৈরি করে সফল হয়। এরপর বুধবার মেলায় তারা বিষয়টি প্রদর্শন করে।
কাদা থেকে বিদ্যুৎ তৈরি করে তাক লাগালো স্কুলছাত্র সাইদুর।
সাইদুরের উদ্ভাবিত কাদা থেকে বিদ্যুৎ তৈরি করতে চারটি পাত্র লাগবে। পাত্রগুলোতে নদী, পুকুর বা কোনো স্থানের কাদা রাখতে হবে। এরপর ওই পাত্রে কয়েকটি দস্তার টুকরা দিতে হবে। এতেই বিদ্যুৎ উৎপান্ন হবে। সবশেষ কার্বন দণ্ডের সঙ্গে তারের সংযোগ করে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কোনো খরচ ছাড়াই বাল্ব জ্বালানা যাবে।
সাইদুর জানায়, এটি তাদের একটি ছোট প্রজেক্ট। যদি সরকারিভাবে সহযোগিতা পাওয়া যায় তাহলে তারা বড় প্ল্যান তৈরি করতে সক্ষম। এতে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে বাল্ব, ফ্যানসহ সব কিছুই চালানো যাবে।
সাইদুরের সহপাঠী মো. হাসানাইন বলে, ‘এভাবে বিদ্যুৎ তৈরির পরিকল্পনাকারী সাইদুর। আমি ও আরেক সহপাঠী মিলে তাকে সহযোগিতা করেছি। আমরা এতে সফল হয়েছি।’
কাদা থেকে বিদ্যুৎ তৈরি করে তাক লাগালো স্কুলছাত্র সাইদুর
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম বলেন, সাইদুরের তৈরি কাদা বিদ্যুতের প্ল্যানটি দেখেছি। আমরা এটি আরও পরীক্ষা করবো। যদি এটি দিয়ে বড় কিছু করা যায় তাহলে আমরা তা করার পরিকল্পনা করবো।
দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন। এ সময় সদর ইউএনও তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিতি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউনুস মিয়া।
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল ...
সব মন্তব্য
No Comments