ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের ফরিদগঞ্জে হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে এলেন মালয়েশিয়ার নাগরিক বধূ। তার তিন ছেলে-মেয়েকে নিয়ে বাংলাদেশে স্বামী সুমন ব্যাপারীর গ্রামের বাড়িতে এলেন নূর ইনা লিজা নামে এই বধূ।
এই প্রথম বিদেশি কোনো নারীকে গ্রামে দেখে এলাকার উৎসুক লোকজনের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। এ সময় তাদের একনজর দেখতে শত শত নারী-পুরুষ ভিড় জমান ফরিদগঞ্জ এ আর পাইলট হাই স্কুল মাঠে।
শুক্রবার (৮ জুলাই) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে এই স্কুল মাঠে অবতরণ করেন তারা। এর আগে রাজধানী ঢাকা থেকে রওনা দেন। পরে সুমনের পরিবার তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বাড়ি নিয়ে যায়।
৩৮ বছরের যুবক সুমন ব্যাপারী ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট চিরকা গ্রামের মৃত মজিবুল হক ব্যাপারীর ছেলে। সুমন এই প্রথম তার স্ত্রী নূর ইনা লিজা, মেয়ে সুফিয়া সারিনা এবং দুই ছেলে ওমর আরাফাত ও আরমান আরিফকে সঙ্গে নিয়ে নিজ গ্রামে ঈদ করতে আসেন।
এদিকে, দীর্ঘদিন পর নিজ এলাকায় বিদেশি বধূ নিয়ে এসে আনন্দিত সুমন। মালয়েশিয়ার নারী নূর ইনা লিজা বলেন, বিয়ের দশ বছর পর এই প্রথম শ্বশুরবাড়িতে ঈদ করব।
অন্যদিকে, স্বামী সুমন ব্যাপারী বলেন, আমার বাবা, মা আর আত্মীয়-স্বজনের আবদার ছিল বউকে নিয়ে দেশে আসি। আর তাদের সেই ইচ্ছা পূরণ করতে এবারের ঈদে তাকে এবং সন্তানদের নিয়ে দেশে এলাম। আশা করছি, সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারব।
-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments