জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার আশা সমিতির মৃত্যু দাবি বীমার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ডিসেম্বর) সন্ধ্যায় আশা কলারোয়া ব্রাঞ্চ এ এক অনুষ্ঠানের মাধ্যমে মৃত্যু ব্যক্তির পরিবারের নিকট ওই বীমার টাকার চেক হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন-কলারোয়া পৌর সভার কাউন্সিলর মেজবাহ উদ্দীন লিলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মণ, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী। আশা
কলারোয়া ব্রাঞ্চ এর সিনিয়র আরএম রবিউল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আশা কলারোয়া ব্রাঞ্চ এর ম্যানেজার এসকে আব্দুল মুন্নাফ, সহকারী ম্যানেজার এসকে নুরুল ইসলাম, এইচপি আশার এমডিও রোকসানা পারভীন, লোন অফিসার অকিউল ইসলাম, কামাল হোসেন, ফারুক শেখ, রিকসনা, ফারুক খান সহ স্থানীয় গণম্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর সভার কাউন্সিলর মেজবাহ উদ্দীন লিলু আশা কলারোয়া ব্রাঞ্চ এর গ্রাহক কলারোয়ার গোগ গ্রামের মোসলেম সরদারের ছেলে সবুর হোসেনের স্ত্রীর হাতে নগত ১লাখ ১০হাজার ৯শত ৭৮টাকা তুলে দেন। এসময় আশা কলারোয়া ব্রাঞ্চ এর সকল কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। এবিষয়ে আশা কলারোয়া ব্রাঞ্চ এর সিনিয়র আরএম রবিউল ইসলাম বলেন-সমিতির গ্রাহক সবুর হোসেন ২১এপ্রিল-২০২২তারিখে আশা কলারোয়া ব্রাঞ্চ থেকে ৪লাখ টাকা ঋণ গ্রহন করেন। তিনি ওই ঋণের টাকা নিয়ে মালয়েশিয়ায় চলে যান। মালয়েশিয়ায় থাকা কালিন তিনি গত ৬ডিসেম্বর মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার কাছে ২লাখ ৯২হাজার ৫শত ৫৭টাকা পাওনা ছিলো। যা আশা সমিতি তার কাছে পাওনা টাকা মওকুফ করে জমাকৃত ১০৫৯৭৮টাকা ফেরতসহ দাফন কাফনের জন্য অতিরিক্ত আরও ৫০০০হাজার টাকা প্রদান করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : ব্যবসায় লোকসানের কারণে ঋণের দায়ে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যালের মালিক মানিক চক্রবর্ ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধি ফারিয়ার আয়োজনে চাকুরী পেশার মর্যাদা রক্ষায় ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একটি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের ভবনে অনুমোদনহীনভাবে কিন্ডারগার্টেন পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ ...
সব মন্তব্য
No Comments