সদর উপজেলাকে অগ্রাধিকার
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলমান রয়েছে বলেও জানান তিনি।
ইসি সচিব জানান, প্রথম ধাপে ভোটগ্রহণ হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। এই ধাপে সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। একটি উপজেলার যতগুলো ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ হবে, ওই উপজেলার সব ইউনিয়নের নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
ইসির পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের ভোটগ্রহণ হবে ২৭ মে। প্রথম ধাপের নির্বাচনের ছয় সপ্তাহ আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে গত ১২ অক্টোবর ইসি জানিয়েছিল, ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু হবে। সে সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছিলেন, আনুমানিক ৪ হাজার ৩০০টির মতো ইউনিয়ন পরিষদ যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা এই সময়ের মধ্যে নির্বাচনি চক্রের মধ্যে ঢুকে যাবে, আইন অনুযায়ী সেগুলোর নির্বাচন আগামী বছরের ২৭ মের মধ্যে সম্পন্ন হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। অর্থাৎ ইউনিয়ন পরিষদসহ আসন্ন নির্বাচনগুলো প্রচলিত ব্যালট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তবে ইসির কাছে থাকা ইভিএমগুলো কীভাবে বিনষ্ট বা বাতিল (ডিসপোজাল) করা হবে, সে বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
সিটি করপোরেশন, উপজেলা নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচির বিষয়ে প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এখন আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কাজ করছি। অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে পর্যালোচনা নেই, সময় হলে সেগুলোও জানানো হবে।
এ ছাড়া নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে কমিশন এখন ৬ বছর বয়স থেকেই ব্যক্তির যাবতীয় তথ্য বা ডেটা সংগ্রহের পরিকল্পনা করছে বলেও জানান তিনি। ইসি সচিব বলেন, ৬ বছর বয়স থেকে এনআইডিতে তথ্য নিবন্ধনের কথা ভাবা হচ্ছে। প্রাথমিক শিক্ষায় ঢোকার সময় যেই তথ্য দেওয়া হয়, সেই তথ্য নিয়ে ডেটাবেজ করার বিষয়ে আলোচনা চলছে।
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
সব মন্তব্য
No Comments