স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগ মোড়ে কয়েক ঘণ্টাব্যাপী চলমান ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের আহ্বান এবং সাধারণ মানুষের চলাচলে সৃষ্ট দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষর পর থেকে শাহবাগ এলাকায় অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এমন পরিস্থিতিতে ডাকসু নেতারা আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করে কর্মসূচি স্থগিতের আহ্বান জানান।
ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা জানান, তাদের আন্দোলনের দাবি যৌক্তিক হলেও জনদুর্ভোগ সৃষ্টি করা তাদের উদ্দেশ্য নয়। তাই পরিস্থিতি বিবেচনায় নিয়ে আপাতত অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি কী হবে, তা শিগগিরই জানানো হবে বলেও তারা উল্লেখ করেন।
এদিকে কর্মসূচি স্থগিতের খবরে শাহবাগ এলাকায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments