ডেস্ক রিপোর্ট: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই। শুক্রবার গভীর রাতে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার, ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ও জনলোকের সমন্বয়কারী রফিকুল ইসলাম সুজন শোক প্রকাশ করেছেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ শোক জানিয়েছেন।
২০০৮ সালে নির্বাচনে জয়লাভের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে মি. মুহিতকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।
বাংলাদেশের ইতিহাসে মি. মুহিতই সবচেয়ে বেশি সময় যাবত অর্থমন্ত্রী ছিলেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনারে নেয়া হবে এবং এরপর দাফনের জন্য মরদেহ সিলেটে নেয়া হবে ।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments