স্টাফ রিপোটার: চালকদের নিয়মিত চোখ পরীক্ষা করানো হলে প্রতি বছর সড়কে বহু মানুষের মৃত্যু ঠেকানো যাবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, রাতের বেলায় অনেক সড়ক দূর্ঘটনা ঘটে। এর কারণ হলো অনেক গাড়িচালক চোখের রোগে আক্রান্ত। সচেতনতার অভাবে তারা চোখ পরীক্ষা করান না। তাদের অনেকেই এক চোখে দেখে অন্য চোখে দেখে না। এতে চোখের ভারসাম্য হায়িয়ে তারা ঠিকমত দেখতে পারে না বলে সড়ক দুর্ঘটনা ঘটে। এজন্য মানুষের জীবন রক্ষায় গাড়িচালকদের নিয়মিত চক্ষু পরীক্ষা করাতে হবে।
আজ শনিবার (১৪ অক্টোবর, ২০২২) ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিআরইউ’র এ আয়োজনে সহযোগিতা করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ও লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল।
সরকারী কর্মকর্তা কর্মচারীদেরও নিয়মিত চক্ষু পরীক্ষার গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, প্রতি বছর সরকারী কর্মকর্তা কর্মচারীদের এসিআরে (বার্ষিক গোপন প্রতিবেদন) শারীরিক পরীক্ষার একটি সনদ জমা দিতে হয়। এসময় সরকারী কর্মকর্তারা যেন অন্যান্য সকল পরীক্ষার সাথে চক্ষু পরীক্ষাও করান সে বিষয়ে জোর দিতে হবে।
তিনি বাচ্চাদেরও নিয়মিত চোখ পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে বলেন, অনেক বাচ্চারই পরীক্ষা ভাল না করার পিছনে এই চক্ষু রোগ দায়ী। এতে বাচ্চাদের মেধা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য ৫ বছর বয়সে স্কুলে ভর্তির আগে বাচ্চাদের চক্ষু পরীক্ষা করাতে হবে।
ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। এছাড়া লায়ন্স জেলা কনভেনশন চেয়ারপার্সন নওজাত সারওয়াত ইসলাম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ কাফী, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মদ আখতারুজ্জামান ও কার্য নির্বাহী সদস্য ছলিম উল্লাহ মেজবাহ উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যন্যদের মধ্যে ডিআরইউ’র সাবেক সভাপতি মুরসালিন নোমানী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
হেলথ ক্যাম্পটি সকাল দশটায় শুরু হয়ে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত চলে। এতে ডিআরইউর প্রায় ২০০ জন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সেবা গ্রহণ করেন।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব অনুষ্ঠানে সহযোগিতা করায় লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জানান।
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
সব মন্তব্য
No Comments