ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ( ১৭ সেপ্টেম্বর ) এক বিবৃতিতে বলেছেন, “আর কয়েকদিনের মধ্যেই হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে দূর্গাপুজা সফলভাবে উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করছেন হিন্দু জনগোষ্ঠীর মানুষেরা। একটি জাতিগোষ্ঠীর যেকোন সম্প্রদায়ের ধর্র্মীয় উৎসব সকল সম্প্রদায়ের মধ্যে আনন্দময় শুভেচ্ছাবোধে উদ্দীপ্ত করে। বাংলাদেশেও যুগ যুগ ধরে মহিমান্বিত মর্যাদায় শারদীয় দুর্গাপুজা উদযাপিত হয়ে আসছে। কখনো কখনো স্বার্থান্বেষী মহল হীন স্বার্থে একটি দেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিশ^াস ও ভরসার ভিত্তিকে দুর্বল করার চেষ্টা করে। সুদুরপ্রসারী চক্রান্তের মাধ্যমে একটি জাতির ভেতরে সাম্প্রদায়িক বিভাজন রেখা টেনে অরাজক পরিস্থিতি তৈরী করে। অবিশ্বাস এবং আস্থার বিষাক্ত বীজ বপন করে অসৎ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে। আসন্ন দুর্গাপুজা উপলক্ষে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ দৃষ্টি রেখে যেকোন ধরণের হীন উদ্দেশ্যকে ব্যর্থ করে দিতে হবে। আবহমানকাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল ঐতিহ্য বহন করে এসেছে। আমাদের সেই ঐতিহ্যকে দৃঢ় প্রত্যয়ে অক্ষুন্ন রাখতে হবে।
সুতরাং দুর্গাপুজাকে কেন্দ্র করে কেউ যেন চক্রান্ত, ষড়যন্ত্র, নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমমনা দল ও আপামর জনগণকে সজাগ থাকার জন্য আমি আহবান জানাচ্ছি। যাতে শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দুর্গাপুজা নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সারাদেশের পুজামন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করার জন্য আমি আহবান জানাচ্ছি। হিন্দু সম্প্রদায়ের মানুষেরা সমান স্বচ্ছন্দে, সমান উৎসাহে নিরাপত্তা সহকারে পুজার আনন্দ যাতে নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে সেক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায় ও বিএনপি’র সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানাচ্ছি।
আমি শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকল ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments