কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পরে ৭টি মাছ ধরা ট্রলারসহ ১১৭ জেলে নিখোঁজ হয়। এর মধ্যে রবিবার দুপুর ১ টার দিকে এফবি শাহ-আলম ট্রলারের ১৩ জেলেকে উদ্ধার করে মৎস্য বন্দর মহিপুরে আড়ৎ ঘাটে নিয়ে আসা হয়েছে। একই দিন নিজামপুর কোস্টগার্ডের সদস্যরা ইঞ্জিন বিকল হওয়া এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা ট্রলারসহ ২৩ জন জেলেকে উদ্ধার করেছে। এছাড়া নিখোঁজ জেলেদের মধ্যে এফবি স্বাধীন ট্রলারের ১১ জেলের সন্ধান মিলেছে পার্শবর্তী দেশ ভারতে এমন তথ্য জানা গেছে স্থানীয় ও জেলেদের সূত্রে।
এদিকে নিখোঁজ জেলেদের ফিরে আসার অপেক্ষা করছে মৎস্য বন্দর আলীপুর-মহিপুর আৎড় ঘাটে। গভীর সমুদ্র থেকে ট্রলার ঘাটে ফিরে আসলেই শত শত মানুষ ছুটে যাচ্ছেন সেখানে। নিখোঁজ জেলেদের সন্ধান না পেয়ে স্বজনদের কান্নায় ভারি হচ্ছে উপকূলের বাতাস।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির তথ্য মতে, ঝড়ের কবলে পড়ে শুক্রবার (১৯ আগস্ট) নিখোঁজ হয় এফবি জলিল, এফবি আলী হোসেন, এফবি মায়ের দোয়া, এফবি রাকিবুল, এফবি ওবায়দুল, এফবি জাবের, এফবি আবদুল্লাহ। এছাড়া নিখোঁজ একটি ট্রলারে ১১ জেলের পাশর্^বর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছে।
উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ ছিলো। তারা তীরে আসার পথে দিক হারিয়ে ফেলে।
মহিপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সাধারন সম্পাদক মো.রাজা মিয়া বলেন, বিক্ষিপ্ত ভাবে মিসিং ট্রলারের সঠিক তথ্য দেয়া মুসকিল হয়ে পড়েছে। তবে আলীপুর এবং মহিপুরের আড়ৎঘাটে হাজার হাজার মানুষ ভীড় করছেন নিখোঁজ জেলেদের সন্ধানে। ট্রলার ঘাটে আসলেই মানুষ হুমড়ি খেয়ে পড়ছে ট্রলারটির দিকে। সে দৃশ্য হৃদয় বিদারক বলে তিনি সাংবাদিকদের জানান।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি মো.আনছার উদ্দিন মোল্লা বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতা রয়েছে। তবে সাগরে ঝড়ের কবলে পরে কিছু জেলে ভারতে অবস্থন করছে। সেখানকার মৎস্য ইউনিয়নের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।
মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের জানান, ট্রলার ডুবির ঘটনা শুনেছি। তবে লাশ উদ্ধারের খবর অনেকে বলছে তা সঠিক নয়।
নিজামপুর কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মন্ডল বলেন, সাগরের মোহনার আনুমানিক ৬ নটিকাল মাইল দুরে এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তিতে ওই ফিসিং ট্রলারসহ ২৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সব জেলেদের বড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালি উপজেলায়। উদ্ধারকৃত জেলেদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। তবে টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার তৎপরতাও চলছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments