কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বলেছেন, গত ৫০বছর ধরে সুইজারল্যান্ড বাংলদেশকে সহায়তা করে আসছে। আমরা বাংলাদেশে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছি। তার মধ্যে স্থানীয় সরকার উন্নয়ন কর্মকান্ড একটি। আমরা বিশ্বাস করি স্থানীয় সরকার শক্তিশালী হলে সাধারন মানুষ উপকৃত হবে। বুধবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরির্শন শেষে জন্ম নিবন্ধন ক্যাম্পেইন ২০২২ অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
তিনি আরো বলেন, এই প্রথম একটি ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহন করেছি। কথা বলেছি জন্ম নিবন্ধনে অংশগ্রহণকারীদের সাথে। তারা অনেক দূরদুরান্ত থেকে ছোট বাচ্চাদের নিয়ে নিবন্ধনের জন্য এসেছে ইউনিয়ন পরিষদে।
এসময় ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট, ইউনিসেফ’র ন্যাশনাল কনসালটেন্ট ও সাবেক সচিব শেখ মজবির রহমান, ইউনিসেফ বরিশাল জোনের সিএফও এ.এইচ তৌফিক আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, জাতিসংঘ শিশু তহবিল ইউনসেফ বাংলাদেশ বরিশাল নিউট্রিশন আফিসার রমা সাহা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মাহামুদুল হাসান সুজন মোল্লাসহ ইউপি সদস্য, জন্ম নিবন্ধনে অংশগ্রহণকারী ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে পৌর শহরের মডেল মঙ্গসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা কর্মসূচি পরির্শন করেন। এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী সুবাইদা সৌরভ, সাবিয়া মরিয়ম, সারা মনি ফুল দিয়ে তাদেরকে অভ্যার্থনা জানান। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ও ইউনিসেফ প্রতিনিধি দল প্রাক-প্রাথমিক শিক্ষা কর্যক্রমের খোঁজ খবর নেয় এবং শিশু শিক্ষার্থীদের পুষ্টি বিষয়ে কথা বলেন ও রাষ্ট্রদূত নিজ মোবাইল সেট দিয়ে শিশুদের সাথে সেলফি তুলেন। পরে টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী কমিউনিটি ক্লিনিক, কলাপাড়া মৎস গবেষনা ইনিস্টিউট, নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামরপুর শিশু ও কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করেন। কুয়াকাটায় সিকদার রিসোর্ট এন্ড ভিলাসে রাত্রি যপন শেষে বৃহস্পতিবার উপজেলার আরো কয়েকটি স্থান পরিদর্শন করবেন বলে জানা গেছে।
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। শনিবার (৭ নভেম্বর) ভোররাতে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এই ভ ...
আন্তর্জাতিক ডেস্ক: মরিশাসের প্লেইন-দে-পাপাই এলাকায় কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর দেশ ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বুধ ...
সব মন্তব্য
No Comments