ডেস্ক রিপোর্ট: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বি¯Íৃত ইন্স্যুরেন্স সুরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম লিমিটেড। নতুন এই অংশীদারিত্বের ফলে প্রতিষ্ঠানটির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা এখন থেকে গার্ডিয়ানের আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবেন।
দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তির ফলে ফাইবার অ্যাট হোম লিমিটেডের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষার পাশাপাশি গার্ডিয়ানের দেশব্যাপী ৪৫০টির বেশি পার্টনার হাসপাতাল থেকে সহজেই প্রয়োজনীয় মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। উদ্ভাবনী ও পূর্ণাঙ্গ কর্মী সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে গার্ডিয়ানের ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন এই উদ্যোগ।
গত ১০ মে ঢাকার গুলশানে অবস্থিত গার্ডিয়ানের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। গার্ডিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ এবং ফাইবার অ্যাট হোম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রফিকুর রহমান, পিএসসি (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ অংশীদারিত্ব সম্পর্কে শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, ‘যোগ্য ও দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে ও ধরে রাখতে প্রতিষ্ঠানগুলোর জন্য সমন্বিত কর্মী-সুবিধা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফাইবার অ্যাট হোম লিমিটেডের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা তাদের কর্মী ও পরিবারের সদস্যদের নির্ভরযোগ্য জীবন বীমা ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করতে পারব। এতে তাঁরা আরও বেশি মানসিক স্ব¯িÍ ও আর্থিক নিরাপত্তা নিয়ে নিজেদের দায়িত্ব পালনে মনোযোগী হতে পারবেন।’
অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার সানিয়াত রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব গ্রæপ বিজনেস গাজী রাফি আহমেদ শামস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডেপুটি হেড অব গ্রæপ সার্ভিসেস ইফতেখার আহমেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড গ্রæপ বিজনেস লিড মোহাম্মদ শোয়েব এবং কি অ্যাকাউন্ট ম্যানেজারগ্রæপ বিজনেস মুবাসসির বুশরা উপস্থিত ছিলেন।
ফাইবার অ্যাট হোম লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) জসিম উদ্দিন, কোম্পানি সেক্রেটারি কাজী সালাউদ্দিন, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) মো. মাসুদ রাব্বি, সিনিয়র ম্যানেজার (এইচআর) মো. লুৎফুল কবির এবং ডেপুটি ম্যানেজার (এইচআর) সাদ্দাম হোসেন। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের আরও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে গার্ডিয়ান সারা দেশে ৫০০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। একই সঙ্গে দেশের এক কোটি ৩০ লাখের বেশি মানুষ গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় রয়েছেন। ডিজিটাল উদ্ভাবন ও সেবার অবকাঠামোতে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও নির্বিঘœ ইন্স্যুরেন্স ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে গার্ডিয়ান।
****
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
সব মন্তব্য
No Comments