স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান কখনো ‘সংস্কার’ করা হয় না; বরং এটি রহিত, স্থগিত বা সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা হয়।
রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের প্রক্রিয়া হবে সাংবিধানিক কাঠামোর মধ্যেই এবং এতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি সকল দলের সমন্বয়ে একটি ‘বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দেন।
তিনি আরও বলেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা এবং ‘জুলাই সনদ’-এর নির্যাস সংবিধানে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা সংবিধানের চতুর্থ তফসিলে সংযোজন করা হতে পারে।
সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি জোর দিয়ে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গুরুত্বের সঙ্গে অন্য কোনো ঘটনার তুলনা করা যায় না। এ বিষয়ে ভিন্নমতকে তিনি প্রত্যাখ্যান করেন।
পাশাপাশি, স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে সংবিধান সংশোধনের কাজ হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং সংসদের মাধ্যমেই সম্পন্ন হবে। বাইরে থেকে কোনো প্রক্রিয়া চাপিয়ে দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
তিনি আশা প্রকাশ করেন, প্রস্তাবিত সংসদীয় কমিটির মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সম্ভব হবে।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments