ডেস্ক রিপোর্ট: কাঁচা সুপারি দিয়ে পান খেলেই কেন নাটোরের বাগাতিপাড়ার গোলাম রাব্বানীর মাথা থেকে ধোঁয়া বের হয় তা জানার চেষ্টা করছেন চিকিৎসকরা।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ধোঁয়া মানব’ হিসেবে পরিচিতি পাওয়া রাব্বানীর সঙ্গে কথা বলেছে এ ঘটনায় গঠিত তিন সদস্যের মেডিক্যাল টিম।
এই টিমের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক। বাকি দুজন হলে মেডিসিন বিশেষজ্ঞ ডা. এএইচএম আনিসুজ্জামান পিয়াস এবং আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সোহানুর রহমান।
গোলাম রাব্বানীর রক্ত, ইউরিন, প্রেসার মাপাসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আরও বেশ কয়েকটা পরীক্ষা করে কাঁচা সুপারি দিয়ে পান খাওয়ার পর তার মাথা দিয়ে ধোঁয়া ওঠার কারণ জানা যাবে বলে জানিয়েছেন মেডিক্যাল টিমের প্রধান ডা. আব্দুর রাজ্জাক।
গোলাম রব্বানীর পান খেলে মাথা দিয়ে ধোঁয়া বের হওয়ার ঘটনা নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে চারিদিকে শোরগোল পড়ে যায়।
শুরু থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা ঘটনাটিকে স্বাভাবিক দাবি করে আসলেও ২৯ জানুয়ারি রাতে নাটোরের সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুনের উদ্যোগে তিন সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়।
রাব্বানী জানান, প্রায় সাত থেকে আট বছর আগে থেকেই কাঁচা সুপারি দিয়ে পান খেলে তার মাথা দিয়ে ধোঁয়া বের হয়। এই ধোঁয়া দেখে অনেকেই আনন্দ পান। সবার আনন্দ দেখে তারও ভালো লাগে।
বিভিন্ন এলাকায় গেলে রাব্বানীর কাছ থেকে অনেকে মাথা থেকে ধোঁয়া বের হওয়ার দৃশ্য দেখতে চান। আর এ জন্য প্রতিদিন প্রায় ৩০টি পান খাওয়া হয় তার।
রাব্বানীর স্ত্রী তানিয়া খাতুন জানান, শারীরিক সমস্যা না হওয়ায় ধোঁয়া বের হওয়ার বিষয়টি নিয়ে কোনো চিকিৎসকের কাছে যাননি তারা। এখন অনেক লোকজন ধোঁয়া দেখার জন্য তাদের বাড়িতেও ভিড় করেন। অনেকেই এই ধোঁয়া দেখার জন্য তার স্বামীকে শখ করে পান খাওয়ান।
স্থানীয় বাসিন্দা মঞ্জুরুল আলম মাসুম বলেন, মাথা দিয়ে ধোঁয়া ওঠার ঘটনাটি বিরল ও বিস্ময়কর। রাব্বানীকে নিয়ে আড্ডা আর হাসি-আনন্দে সময় কাটায় এলাকার সব বয়সী মানুষ। তরুণরা তার সঙ্গে নিজেদের সেলফিবন্দিও করেন।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘কাঁচা সুপারিতে এমন উপাদান আছে যা শরীরে অতিরিক্ত উত্তাপ সৃষ্টি করে। সেই উত্তাপ বের করে দিতে জলীয় বাষ্পের সৃষ্টি হয়। সে কারণে অতিরিক্ত ঘাম হয়।’
নাটোরের সিভিল সার্জন ড. রোজী আরা খাতুন বলেন, ‘কাঁচা সুপারি দিয়ে পান খেলে নানা শারীরিক উপসর্গ দেখা দেয়। মাথা দিয়ে ধোঁয়া বের হওয়ার কারণ জানতে মেডিক্যাল বোর্ড গঠন করে রাব্বানীর শরীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’
আমাদের সময়.কম
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments