ডেস্ক রিপোর্ট: আজ ১৩ আগস্ট শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ১১টায় পল্টন মোড়ে নারায়ণগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক শ্রমিক গণহত্যার বিচার, নিহতদের পরিবারকে এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহত-পঙ্গু শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসন; রাষ্ট্রায়ত্ত পাটকল-চিনিকল আধুনিকায়ন করে চালু, অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল, শ্রমজীবীদের করোনা টিকা প্রদানে অগ্রাধিকার নিশ্চিতকরণ ইত্যাদি দাবিতে মিছিল-সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।
বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)-এর সহ-সাধারণ সম্পাদক আলিফ দেওয়ান, বিপ্লবী শ্রমিক সংহতির আহ্বায়ক আবু হাসান টিপু, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শামীম ইমাম, শ্রমজীবী সংঘের কেন্দ্রীয় নেতা রুবেল সিকদার, শ্রমজীবী আন্দোলনের কেন্দ্রীয় নেতা সুবল সরকার। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা হারুনার রশিদ ভূঁইয়া, মানস নন্দী, মোখলেসুর রহমান তালুকদার, অধ্যাপক আবদুস সাত্তার প্রমুখ।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ একই দাবিতে শ্রমিক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আগামী ১৬ আগস্ট শ্রম মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা দেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
সব মন্তব্য
No Comments