ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই আগামী ১৫ মে থেকে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব।
বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার পর করোনা পরীক্ষায় পজিটিভ হন সাকিব।
তিনি বলেন, গতকাল দেশে ফেরার পর বাধ্যতামূলক করোনভাইরাস পরীক্ষা করা হয় সাকিবের। পরীক্ষায় পজিটিভ আসে সাকিবের। এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সিরিজের ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) প্রোটোকল অনুসারে, দলে যোগ দেয়ার শর্ত অনুসারে পিসিআর এবং অ্যান্টিজেন পরীক্ষা করানো হয় সাকিবের। দু’টি পরীক্ষাতেই পজিটিভ হন সাকিব। সেল্ফ আইসোলেশনে নিজের পুর্নবাসন প্রক্রিয়া চালাবেন তিনি এবং যথাসময়ে আবারও করোনা পরীক্ষা করা হবে। এতে প্রথম টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
প্রটোকল অনুসারে, সাত দিন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে সাকিবকে। বুধবার থেকে চট্টগ্রামে বাংলাদেশের অনুশীলনে যোগ দেয়ার কথা ছিল সাকিবের।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments