মো.পাভেল ইসলাম, রাজশাহী: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হাবিবুর রহমান (৬৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি জেলার পুঠিয়ার সাতবাড়িয়া দিয়াড়পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় গত বছরের ২০ ফেব্রুয়ারি থেকে তিনি কারাবন্দি ছিলেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন হাবিবুর।
শুক্রবার সকাল ১০টার দিকে কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেল সুপার আরও জানান, হাবিবুরের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments