স্টাফ রিপোটার: আজ বিকাল ৫ টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘জাতীয় নৃত্যনাট্য উৎসবের আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমির সচিব মো. আছাদুজ্জামান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে ছিলেন নৃত্য গবেষক নিগার চৌধুরী এবং নৃত্য পরিচালক মিনু হক। আলোচনা পর্বের পর শুরু হয় নৃত্যনাট্য পরিবেশনা। নৃত্যদল ভাবনা-এর পরিবেশনায় মঞ্চস্থ হয় কবিগুড়ু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘ভানুসিংহের পদাবলি’। এর পরিচালনা ও মূল চরিত্রে ছিলেন সামিনা হোসেন প্রেমা ও সংগীত পরিচালনায় ছিলেন সুমন সরকার এবং এতে কন্ঠ দিয়েছেন মিতা হক ও সুপ্রতীক দাস। মিনু হক এর পরিচালিত ও পল্লবী ডান্স সেন্টারের নৃত্যশিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ হয় কবিগুড়ু রবীন্দ্রনাথ এর ‘শাপমোচন’। এটির পরিকল্পনা ও পোশাক পরিকল্পনায় ছিলেন মিনু হক এবং সংগীত পরিচালনায় ছিলেন অমিত বন্দোপাধ্যায় ও স্বপন পাকরাশি। এম আর ওয়াসেক পরিচালিত কবি দ্বিজ কানাই এর নৃত্যনাট্য ‘মহুয়া’ পরিবেশন করেন নন্দন কলা কেন্দ্রের নৃত্যশিল্পী ও এর মূল চরিত্রে অভিনয় করেন সিনথিয়া ইয়াসমিন এবং ফারহানা চৌধুরী বেবি পরিচালিত পল্লী কবি জসীম উদ্দিন এর ‘নকঁশী কাথার মাঠ’ নৃত্যনাট্য পরিবেশন করেন বাংলাদেশ অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর নৃত্যশিল্পীবৃন্দ। কলা-কুশলীদের মধ্যে কসলিকা-কস্তুরী মুখার্জী, অরুনেশ্বর-অনিক বোস, রাজা সৌরাসন-এ.বি.এম.শহিদুল ইসলাম, সম্বুশ্রী-স্মিতা দে, ইন্দ্র-নূরে আলম, ইন্দ্রানী-ভুমি, উর্বশী-মুনমুন বিশ্বাস এবং রাজা ছিলেন-আহমেদ।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments