বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামাত-শিবিরের নারকীয় হামলায় নির্মমভাবে আহত ও পা হারানো একই বিশ্ববিদ্যালয়ের উদীয়মান ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে ১ (এক লাখ) টাকা অনুদান দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি।
আজ দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর কক্ষে আহত আবদুল্লাহ আল মাসুদের নিকট তিনি এ অনুদানের টাকা হস্তান্তর করেন। মন্ত্রী মাসুদের চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।
এ সময় গণমাধ্যমকর্মীদের সামনে আবেগাপ্লুত মাসুদ তথ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ৫-৬ লাখ টাকার সংকুলান হলে তিনি একটি কৃত্রিম পা সংযোজন করতে পারবেন। এতে কিছুটা হলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন তিনি। তিনি তার ভবিষ্যৎ চলার জন্য একটি চাকুরীর ব্যবস্থা করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
সব মন্তব্য
No Comments