মোংলা থেকে মো. নূর আলমঃ মোংলা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ২১ মে শনিবার সকালে শেখ রাসেল স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টূর্ণামেন্ট ( বালক অনুর্ধ-১৭ ) এর উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।
শনিবার সকাল ১০টায় টূর্ণামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইজারদার ইকরাম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাওলাদার সিরাজুল ইসলাম, ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান প্রমূখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সুন্দরবন ইউনিয়ন বনাম সোনাইলতলা ইউনিয়ন। নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা শেষ হলে টাইব্রেকারে ৪-৩ গোলে সুন্দরবন ইউনিয়ন জয়লাভ করে। খেলা পরিচালনা করেন সোহাগ মিলন, বাচ্চু শেখ ও তারিকুল ইসলাম শিমুল। সুন্দরবন ইউনিয়ন দলের খেলোয়াড়রা হলো মারুফ, মিথুন, ইয়াছিন, রমজান, রাসেল, টিপু, তারিকুল, গৌরব, রাজুল, আব্দুল্লাহ, লতিফ, আইয়ুব ও শরিফুল। সোনাইলতলা ইউনিয়ন দলের হয়ে যারা খেলে তারা হলো আলী আহসান, শোভন, হৃদয়, মাকছুদুল, কামাল উদ্দিন, সজিব, আবীর, হাবিবুল্লা, রাকিবুল, অরূপ মন্ডল, ইমন হ্ওালাদার, সানি ও লিমন হাসান।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments