স্বর্ণের দাম কমলো

প্রকাশ : 11 Sep 2026
স্বর্ণের দাম কমলো

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। আজ ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।


বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্ক করা স্বর্ণের ভ্যাট সহ বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে গ্রাম প্রতি হিসাবে।


নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্কযুক্ত) প্রতি গ্রাম স্বর্ণালংকারের ভ্যাট সহ মূল্য ১৯ হাজার ৮৮০ টাকা। ভরিতে রূপান্তর করলে এর দাম দাঁড়ায় ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেট প্রতি গ্রাম ১৮ হাজার ৪৮৫ টাকা, যা ভরিতে ২ লাখ ১৫ হাজার ৬০৯ টাকা। ১৮ ক্যারেট প্রতি গ্রাম ১৬ হাজার ৩০০ টাকা, ভরিতে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণ ১৩ হাজার ২১৫ টাকা, ভরিতে ১ লাখ ৫৪ হাজার ১৩৯ টাকা।


একই সাথে রৌপ্যের দামও নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট প্রতি গ্রাম রৌপ্যালংকারের ভ্যাট সহ মূল্য ৪৩০ টাকা, ভরিতে ৫ হাজার ১৫ টাকা। ২১ ক্যারেট প্রতি গ্রাম ৪১০ টাকা, ভরিতে ৪ হাজার ৭৮২ টাকা। ১৮ ক্যারেট প্রতি গ্রাম ৩৭০ টাকা, ভরিতে ৪ হাজার ৩১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্য ২৬৮ টাকা, ভরিতে ৩ হাজার ১২৫ টাকা।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। স্বর্ণের ক্ষেত্রে ৫ শতাংশ এবং রৌপ্যের ক্ষেত্রে ৬ শতাংশ ভ্যাট দিতে হবে। তবে পাথরের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট প্রযোজ্য হবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই বর্ধিত বিক্রয় মূল্য কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।


সম্পর্কিত খবর

;