জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের এক প্রতিবন্ধীর ৮শতক জমি ফাঁকি দিয়ে অন্যত্র বিক্রয় করে দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় ওই প্রতিবন্ধী বিচারের আসায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছে।
ঘটনাটি ঘটেছে-কলারোয়া পৌর সদরের মুরারীকাটি গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে-উপজেলার মুরারীকাটি গ্রামের প্রতিবন্ধী ইউনুচ আলী তার পিতা মারা যাওয়ার পরে অনেক কষ্টে ৮শতক জমি ক্রয় করেন। ওই সময় তার ভাই ও বোনেরা ছোট থাকায় সে তার টাকায় কেনা জমি মা দোলান খাতুন এর নামে রেজিষ্ট্রি করেন। সেই থেকে ছোট ভাই প্রতিবন্ধী একুব আলী, শকো, বোন ফতেমা খাতুন, আসুমা খাতুন, প্রতিবন্ধী নাজমা খাতুন, সালমা খাতুন ও তার মা দোলান খাতুন
দেখা শুনা করে আসছেন। এতদিন ধরে ভাই বোনদের খাওয়া ও পরা দিয়ে প্রতিবন্ধী ইউনুচ আলীর প্রায় ২৫থেকে ৩০লাখ টাকা খরচ হয়েছে। দীর্ঘ দিন পরে ভাই ও বোনেরা বিয়ে করে সংসার জীবণ শুরু করে। এর মধ্যে ইউনুচ আলীর মা দোলান খাতুন ছোট ছেলে শকোর কাছে থাকে এবং সেখানে খাওয়া দাওয়া করে। হঠাৎ ছোট ছেলে শকোর কু-পরামশ্যে তার মায়ের নামে থাকা জমি ছোট ছেলে ৫শতক জমি নিজের নামে দলিল করে নেয়। একই সময় তার দুই প্রতিবন্ধী বোন নাজমা খাতুন ও সালমা খাতুন ৩শতক জমি দলিল করে নেয়। এতে করে বড় ছেলে প্রতিবন্ধী ইউনুচ আলী ওই জমি থেকে বঞ্চিত হয়। এর মধ্যে কয়েকবার এ বিষয় নিয়ে স্থানীয় ভাবে শালিসে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে গোপনে ছোট ছেলে বড় ভাই প্রতিবন্ধী ইউনুচ আলীকে ফাঁকি দিতে ওই ৫শতক জমি অন্যত্র বিক্রয় করে দেয়। এদিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর শেখ ইমাদ হোসেন জানান-১৯৮১সালে প্রতিবন্ধী ইউনুচ আলী ৫কাটা জমি
কেনেন। কিন্তু সে ছোট থাকায় এবং তার ভাই ও বোনদের মানুষ করতে মায়ের নামে ওই জমি দলিল করেন। এখন তার চার ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। কিভাবে বসবাস করবেন। সম্পূর্ণ ফাঁকি দিয়ে দিয়ে তার জমি থেকে বিতাড়িত করা হয়েছে।
এদিকে প্রতিবন্ধী ইউনুচ আলী ছোট ভাই শকোর বিচারের দাবীতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে অভিযুক্ত সকোর ফোন বন্ধ থাকায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments