ডেস্ক রিপাের্ট: কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে আগামী বছর জানুয়ারিতে টিকিট বিক্রি শুরুর প্রস্তুতি নিচ্ছে ফিফা। কাতারে দর্শকদের জন্য করোনাভাইরাস ভ্যাক্সিন নেয়া বাধ্যতামূলক, আয়োজকদের এই পরিকল্পনা নিয়েও ফিফা নতুন করে ভাবতে শুরু করেছে।
কাতারী প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানির গত সপ্তাহের শেষে ভ্যাক্সিনের প্রয়োজনীয়তা নিয়ে ঘোষনা দেবার পরেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা এ ব্যপারে অবগত হয়েছে। ফিফা এখনো জানায়নি তারা কাতারের এই পরিকল্পনার সাথে একমত কিনা। বিশেষ করে হাজার হাজার প্রবাসী সমর্থকের জন্য এই পরিকল্পনা কতটুকু কার্যকরী হবে সে ব্যপাওে ফিফা স্পষ্ট হতে পারছেনা। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘টিকিট বিক্রির আগে এ ব্যপারে আরো বিস্তারিত ভাবে আলোচনা করতে হবে। এই মুহূর্তে এ ব্যপারে কিছু বলা যাচ্ছেনা।‘
জানুয়ারি মাসের মধ্যেই বিশ্বকাপে অংশ নেয়া ১২টি ইউরোপীয়ান দলের মধ্যে ১০টির নাম জানা যাবে। নিয়ম অনুযায়ী কাতার বিশ্বকাপ জুনে শুরু না হয়ে মধ্যপ্রাচ্যে গরমের বিষয়টি মাথায় রেখে ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments