কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় রান্নাঘরের মাটি খুড়ে ড্রাম ভর্তি ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৯’শ টাকাসহ গাঁজা বিক্রেতা শানু গাজী (৪৮) কে গ্রেফতার করা হয়। মহিপুর থানা পুলিশ শুক্রবার রাত দশটার দিকে আলীপুর বাজার সংলগ্ন থ্রি-পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শানু গাজী ওই গ্রামের ইউসুফ গাজীর ছেলে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবয়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments