এম আর ফারজানা: একটা তামিল মুভি দেখেছিলাম নাম- Bluff Master , সুপার হিট মুভি, কিভাবে মানুষকে ধোকা দেয়, বিজনেসের নামে অর্থাৎ ধান্দাবাজির ফাঁদে পড়ে মানুষ কিভাবে নিঃস্ব হয় তার উদাহরণ বলা চলে এই মুভি। ( আমি লিঙ্কটা দিচ্ছি কমেন্টে আপনি চাইলে মুভিটা দেখতে পারেন। শুধু ধান্দাবাজি দেখানো হয়নি মানুষের লোভ মানুষকে কোথায় নিয়ে যায় তাও দেখানো হয়েছে।
গতকাল দেখলাম ইভ্যালির রাসেলকে গ্রেফতার করা হয়েছে, অবাক ব্যপার হচ্ছে কিছু গ্রাহক এখনো বিশ্বাস করে সময় দিলে রাসেল তাদের পণ্য ফেরত দিবে বা টাকা । ভাই কোন জগতে আপনারা বাস করেন ? রাসেল কোথা থেকে দিবে ?? তার নিজেস্ব কোন পুজি আছে কি ? এই ইভ্যালির ব্যবসাটাই হচ্ছে আপনার তেল দিয়ে আপনাকে ভাজা। অর্থাৎ একজন গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকায় অন্যদের পন্য দেয়া। সেই জন্যই আপনাকে এত কম দামে জিনিষ অফার দেয়া হত। আর আপনি লোভের ফাঁদে পরে অল্প টাকায় অনেক কিছু করে ফেলতে চেয়েছেন। একবার ও কি আপনার মনে প্রশ্ন জাগে নি যে, ২০ টাকার জিনিষ ৫ টাকায় কিভাবে পাবো ?? রাসেলের হাতে কি আলাদিনের চেরাগ আছে ? আপনি বলবেন প্রথম দিকে দিয়েছে বা ৬ মাসের মধ্যে দিয়েছে ।
কারন বিশ্বাস করাতে হবে আপনাকে এইজন্য দিয়েছে । ঐ যে বললাম একজন গ্রাহকের টাকায় অন্যজনকে জিনিষ দিয়েছে। এই ৬ মাস সময় চেয়েছে এই সময়টাতে সে আপনার টাকাটা অন্যখানে ইনভেস্ট করেছে। ক্ষতি যদি কিছু হয়ে থাকে তা আপনাদের মত গ্রাহকদের হয়েছে। রাসেলের কিছু হয়নি হবেও না। শুধু ইভ্যালি কেন, ই অরেঞ্জ, এহসান গ্রুপ এমন আরো আছে এগুলো জাস্ট আপনাকে লোভের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিয়েছে। আমরা বঁড়শিতে বড় মাছ ধরার জন্য ছোট মাছ গেঁথে পানিতে বঁড়শি ফেলি অনেকটা সেরকম। ডেস্টিনির কথা কিভাবে এত সহজে ভুলে গেলেন ? আপনার এই লক্ষ লক্ষ টাকা হারানোর জন্য আপনি নিজে কি এর দায় এড়াতে পারেন ? না পারেন না। আপনার লোভ আপনাকে সেখানে টেনে নিয়েছে। এখানে রাসেল যেমন দায়ী আপনিও দায়ী।-লেখক: একজন সাংবাদিক ।
।।।। মুক্তার হোসেন নাহিদ ।।আর্জেন্টিনার সমর্থক হিসেবে শেষ ১৬-তে বিজয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কেবল আমি নয়, শ্বাসরুদ্ধকার অবস্থায় ছিলেন গোটা দুনিয়ার কোটি কোটি ভক্ত। হঠাৎ টর্নেডোর গতিতে ফিরে এলো ম ...
আতিকুল ইসলাম টিটু:জাতীয় সংসদ ভবন শুধু একটি প্রশাসনিক স্থাপনা নয়; এটি জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের রাজনৈতিক ইচ্ছার সাংবিধানিক প্রতীক। সেই সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধী ...
।। মুক্তার হোসেন নাহিদ ।।হাইটিনা, জাপান্টিনা কিংবা নরওয়েন্টিনা—যে নামেই ট্রল করা হোক না কেন, আর্জেন্টিনার কট্টর সমর্থক হওয়ার পরেও আমি সবসময় ব্রাজিলের বিজয় কামনা করেছি। কারণ বিশ্ব ফুটবল উন্মাদনার ...
বিল্লাল বিন কাশেম:একটি দেশের উন্নয়নের সবচেয়ে শক্তিশালী ভিত্তি তার মানবসম্পদ। প্রাকৃতিক সম্পদ, অবকাঠামো কিংবা প্রযুক্তিগত অগ্রগতি যতই থাকুক না কেন, দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী জনগোষ্ঠী ছাড়া টেকসই উন্নয়ন স ...
সব মন্তব্য
No Comments