সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন প্রথা বিরোধী প্রগতিশীল লেখক সরদার খাইরুল বাশার। গত ৩১ আগস্ট, রাত ১০.৩০ মিনিটে চট্রগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৫০ সালের ৭ ডিসেম্বর, জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলার চরনগর গ্রামে এই প্রগতিশীল লেখক জন্মগ্রহণ করেন।
তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় এবং সাময়িকীতে আশির দশক থেকে লিখে আসছিলেন। ছড়া, নাটক, গল্প, বিশেষতঃ রম্যরচনায় নিখুঁত শব্দে গাঁথুনির গদ্যকার হিসেবে পাঠক মহলে সাড়া জাগিয়েছিলেন। ছোট ছোট গল্পে পাঠকমনে আলোড়ন তৈরির নিপুন পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন "হিমায়িত উত্তাপ" ও " ভূত অভূতের গল্প" এই দুটি বইয়ে। লেখকের রচিত অন্যান্য বইয়ের মধ্যে, "আমি ডাক্তার হব" (নাটিকা),"ছড়ার আচার" "শিকস্তির প্রেম" (উপন্যাস) ইত্যাদি। পারিবারিক জীবনেও তিনি ছিলেন একজন সফল মানুষ। তার ছোট ছেলে অনুপম বাসারের কাছ থেকে জানা যায়,ব্যাক্তিগত জীবনে খাইরুল বাসার ঢাকাতে সাংবাদিকতা করতেন।১৯৮৮ সালে মাদারগঞ্জ চলে আসেন। মাদারগঞ্জ থেকে "সাপ্তাহিক কলি" নামে একটি পত্রিকা তার সম্পাদনায় বের করতেন। এছাড়া এলাকাতে ব্যবসা করতেন বলে জানা যায়।
মৃত্যুর সময় স্ত্রী, চার পুত্র ও দুই কণ্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ১ সেপ্টেম্বর বিকেল ৩টায় তার লাশ চট্টগ্রাম থেকে মাদারগঞ্জে নিয়ে আসা হয় এবং বিকাল ৪টায় স্থানীয় খালেকুন্নেছা একাডেমি স্কুল মাঠে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা অনুষ্ঠানে মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল সহ স্থানীয় লেখক,কবি,শিক্ষক,সাংবাদিক ও অন্যন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments