ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক সহিংসতার মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সংঘর্ষ, হামলা ও সহিংস ঘটনার সংখ্যা বাড়ছে বলে বিভিন্ন সংস্থার তথ্যে উঠে এসেছে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসের ১ থেকে ২৮ তারিখ পর্যন্ত সময়ে দেশে অন্তত ৬৫টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন এবং আহত হয়েছেন আরও ৫৫৫ জন।
বিশেষ করে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর পর সহিংসতা আরও তীব্র আকার ধারণ করেছে। ২১ থেকে ২৮ জানুয়ারি—এই মাত্র সাত দিনে নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে অন্তত ৪২টি সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে চারজন নিহত হন এবং আহত হন কমপক্ষে ৩৫৩ জন।
এছাড়া নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টকে কেন্দ্র করেও সহিংস ঘটনার নজির পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এদিকে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত দেশে অন্তত ২০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে চারটি ঘটনায় হত্যাকাণ্ডের তথ্য রয়েছে।
বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহনশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিলে সহিংসতার মাত্রা আরও বাড়তে পারে।
সূত্র: নিউ এইজ
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments