ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের শ্রীধারন শ্রীরাম। টাইগারদের দায়িত্ব গ্রহণ করতে আজই বাংলাদেশে এসেছেন তিনি।
ঢাকায় পা রেখেই সরাসরি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন শ্রীরাম। যেখানে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে দু’টি দলে বিভক্ত হয়ে ম্যাচ খেলায় ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা।
মাঠেই খেলোয়াড়দের সাথে পরিচয় হতে দেখা গেছে শ্রীরামকে। ঐ মুহুর্তে তার সাথে ছিলেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। তবে কোথাও দেখা যায়নি প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে।
টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন, হোটেলে বিশ্রামে ছিলেন ডোমিঙ্গো। তবে এমন চিত্র ডোমিঙ্গোর অন্ধকার ভবিষ্যতের আভাস দিচ্ছে। কারণ গুঞ্জন উঠেছে, ডোমিঙ্গোকে আর দলের প্রধান কোচ হিসাবে রাখতে আগ্রহী নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যদি এখনও নিজের জায়গা ধরে রেখেছেন ডোমিঙ্গো। তবে শ্রীরাম যদি টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান, তবে দলে ডোমিঙ্গোর ভূমিকা কি হবে তা এখনও স্পষ্ট নয়। যদিও টেকনিক্যাল কনসালটেন্ট পদে আছেন শ্রীরাম, তারপরও বিসিবি স্পষ্ট করেছে যে, আগামী বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের দেখভাল করবেন তিনি।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments