ডেস্ক রিপোর্ট: গার্ড অফ অনারে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর বদলি চেয়ে সংসদীয় কমিটির প্রস্তাবনা বাতিল এবং চলচিত্রশিল্পী পরিমনীকে ধর্ষণচেষ্টার সুষ্ঠু তদন্ত এবং প্রমাণ সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বিকেল ৪ টায়, পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফাতেমা মেঘলার সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রীতিলতা ব্রিগেডের সমন্বয়ক সুমাইয়া সেতু। সভায় আরো বক্তব্য রাখেন প্রীতিলতা ব্রিগেডের সদস্য সাদিয়া ইমরোজ ইলা, রাইসা আমীন এবং লাভলী হক প্রমূখ । সভায় লাভলী হক বলেন, ইউএনও একটি রাষ্ট্রীয় পোস্ট, এই পদে দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তি নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করবেন। তিনি কোন লিঙ্গের সেটা কোন বিষয় না। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই চার নীতির ওপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত। তাই রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় বিষয়টি মিলিয়ে না ফেলার জন্য আহবান জানান ।
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
সব মন্তব্য
No Comments