ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তাও আবার টি-টোয়েন্টি ফরম্যাটে। ৩ ম্যাচের সিরিজ জয়ে উচ্ছ্বাসের বন্যা বইছে বাংলাদেশের ক্রিকেটপাড়ায়। উচ্ছ্বসিত বিসিবিও। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তো বলেই ফেললেন, এই সিরিজ জয়ের কারণে সাকিবদের পুরস্কৃত করা হবে।
মঙ্গলবার (১৪ মার্চ) ম্যাচশেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি প্রধান। সেখানে সাকিবদের বোনাস প্রসঙ্গে তিনি বলেন, ‘যে কোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে, মানে প্রথমবার… আমরা ওদেরকে ভালো বোনাস দেই। এটা সবসময় ওদের জানা। সব দলের সঙ্গেই তো সিরিজ জেতা হয়ে গিয়েছিল, শুধু এই দলের সঙ্গে কোনো ফরম্যাটে সিরিজ জেতা হয়নি। কাজেই ওরা এটা (পুরস্কার) পাবে, সেটা ওরা জানে।’
পাপন বোনাসের কথা বললেও সাকিবদের দাবি বাড়তি বোনাস। বিসিবি বসের এ বিষয়েও সম্মতি আছে। তিনি বলেন, ‘চার মাস আগে যারা বিশ্ব চ্যাম্পিয়ন হলো, তাদেরকে হারালাম। ওদের সঙ্গে আমরা খেলে অভ্যস্ত নই। এখানে অনেক খেলোয়াড় আছে, যারা আইপিএলের মতো টুর্নামেন্টে খেলে। আইপিএলে সেরা খেলোয়াড়রাই খেলে। ওদের মুখোমুখি হচ্ছে নতুন ছেলেরা, এটা অবশ্যই নতুন চ্যালেঞ্জ ছিল। এটা একটু স্পেশাল। বিশ্ব চ্যাম্পিয়ন এবং হোয়াইটওয়াশ, কাজেই ওরা একটু বেশি চেয়েছে (বোনাস)। আমি বলেছি, অবশ্যই আমরা দেখব।’
পাপন তো বাড়তি বোনাসের ঘোষণা দিলেনই। সেই বোনাসের অঙ্কটা কত হতে পারে? এ বিষয়ে অবশ্য বিসিবি বস কিংবা বোর্ডের অন্য কেউই মুখ খুলেননি। ধারনা করা হচ্ছে, ৩ থেকে ৫ কোটির মতো টাকা পাবেন সাকিব বাহিনী।
প্রসঙ্গত, ইংলিশদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ১৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৫৬ রানের সংগ্রহ পায় টাইগার বাহিনী। লিটন দাস ৭৩, নাজমুল হোসেন শান্ত ৪৭, রনি তালুকদার ২৪ ও সাকিব ৪ রান করেন। জবাবে ইংল্যান্ড নির্ধারিত ওভার শেষে ১৪২ রান করতে সক্ষম হয়।
ম্যাচসেরা খেলোয়াড় হন লিটন কুমার দাস, সিরিজসেরা নাজমুল হোসেন শান্ত।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments