সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: সিলেটে চোরাই ১৬টি বাইসাইকেলের খোঁজে গিয়ে আসামির বাসা থেকে উদ্ধার করা হয়েছে ৬টি ধারালো অস্ত্র। সেই সঙ্গে চোরাই ৭টি বাইসাইকেলও উদ্ধার করেছে পুলিশ। বাইসাইকেল চুরি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে নগরীর মুন্সিপাড়ার দুটি বাসা থেকে ৭টি চোরাই বাইসাইকেল ও অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সিপাড়ার ৩৫ নম্বর বাসার শফিক মিয়ার ছেলে আব্দুস শুকুর ও আব্দুল মতিনেড় ছেলে রিপন মিয়া।
অভিযানকালে গ্রেপ্তারকৃত রিপনের বাসা থেকে ৩টি রামদা, স্টিল ও প্লাস্টিকের বাটযুক্ত ২টি চাকু ও ১টি জিআই পাইপ উদ্ধার করা হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নগরীর জিন্দাবাজারের একটি দোকানের গোডাউন থেকে ১৬টি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় শুকুর ও রিপনকে গ্রেপ্তার করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইকেলগুলো উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা বলেন, গত ২৪ অক্টোবর নগরীর জিন্দাবাজারে ট্রেড বেকার নামক সাইকেলের কানিজ প্লাজার ৬ তলায় অবস্থিত গোডাউন থেকে ১৬টি বাইসাইকেল চুরি হয়। গত বুধবার (২ নভেম্বর) এ ঘটনায় জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা (নং-০৮(১১)’২২) দায়ের করেন।
তিনি বলেন, দুই আসামিকে বৃহস্পতিবার (৩ নভেম্বর) আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে মুন্সিপাড়ার ৬৮ নম্বর বাসা থেকে ২টি এবং অন্য বাসা থেকে আরও ৫টি সাইকেল উদ্ধার করে পুলিশ। এ সময় রিপনের বাসায় অভিযানকালে ৩টি রামদা, ২টি চাকু ও জিআই পাইপের টুকরো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
এসআই নাজমুল হুদা বলেন, গ্রেপ্তারকৃত আব্দুস শুকুরের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে। এছাড়া রিপন মিয়ার বিরুদ্ধে মাদক আইনে ২টিসহ ৭টি মামলা রয়েছে। চোরাই অবশিষ্ট ৯টি বাইসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments