ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমির উদ্যোগে ত্রিশাল ও ঢাকায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নজরুল মেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, শিশু একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করেছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। জেলা-উপজেলা পর্যায়েও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তার বাণীতে বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতার কবি। তার সাহিত্যকর্ম ও সংগীত আমাদের স্বাধীনতা সংগ্রামসহ সব গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণা যুগিয়েছে। নজরুলের আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাণীতে বলেন, নজরুল ছিলেন বিদ্রোহ ও প্রেমের কবি, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তার কলম ছিল সোচ্চার। তিনি শুধু কবি নন, একাধারে সংগীতজ্ঞ, সাংবাদিক ও সৈনিক। তার সৃষ্টি আমাদের জাতীয় জীবনে চিরকাল পথ দেখাবে। সরকার নজরুল চর্চা ও গবেষণা আরও সম্প্রসারণে কাজ করছে।
কাজী নজরুল ইসলামের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা নজরুল লেটো দলে যোগ দিয়ে শৈশবেই সাহিত্য ও সংগীতের সঙ্গে পরিচিত হন। পরে সেনাবাহিনীতে যোগ দেন। তার লেখা ‘বিদ্রোহী’, ‘অগ্নিবীণা’, ‘বিষের বাঁশী’, ‘সাম্যবাদী’ বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করে। তিনি প্রায় চার হাজার গান রচনা করেন যা নজরুল সংগীত নামে পরিচিত। ১৯৭২ সালে কবিকে সপরিবারে বাংলাদেশে আনা হয় এবং তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
সব মন্তব্য
No Comments