খুলনা অফিস: ডুমুরিয়া উপজেলার গুটূদিয়ায় আর্থিক অনটনের কাছে হার মানা কুয়েট ছাত্র অন্তু রায়ের বাড়িতে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ সিপিবি নেতৃবৃন্দ আজ ৬ এপ্রিল দুপুরে পরিবার পরিজনদের সাথে দেখা করেন।
এসময় সিপিবি খুলনা জেলার সাধারণ সম্পাদক এস এ রশিদ, শেখ আব্দুল হান্নান, অ্যাড. চিত্ত গোলদার, পূর্নেন্দু বিশ্বাস, দেলোয়ার হোসেন প্রমূখ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রুহিন হোসেন প্রিন্স অন্তুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় অন্তুর পরিবারসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আর্থিক অনটনের কারণে এই ঘটনা ঘটেছে। কুয়েট কর্তৃপক্ষ সচেতন হয়ে ভূমিকা নিলে এধরনের ঘটনা ঘটতো না।
এসময় রুহিন হোসেন প্রিন্স বলেন, দিনমজুর পরিবারের মেধাবী সন্তান আর্থিক অনটনে আত্মহত্যা করবে, কুয়েট কর্তৃপক্ষ দায় নেবে না, এটা হতে পারে না। তিনি এবিষয়ে কুয়েট কর্তৃপক্ষের জবাব দাবি করেন।
তিনি বলেন, দেশে এতো উন্নয়ন এর গল্প শোনানো হয়, উন্নয়ন প্রকল্পের নামে দালান কোঠা বানানো হয়, অথচ অসচ্ছল পরিবারের শিক্ষার দায়িত্ব নেয়া হয় না। তরুণ প্রজন্মকে সমাজের প্রতি দায়িত্ববোধ ও মানবিক শিক্ষা দেওয়া হয় না। তিনি পুরো শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি জানান।
তিনি অন্তুর পরিবারের স্বচ্ছলতা ও একমাত্র বোন চৈতির পড়াশোনার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় অন্তুর পরিবারকে পার্টির পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তাও করা হয়।
উল্লেখ্য, অন্তু রায়ের মা গীতা রায়, বাবা দেবব্রত রায় দিনমজুর। মাঠে কাজ করেন।
ঘরে ঘুমানোর জন্য একটি খাট, কখনও চার জন একসাথে ঘুমান বা রাতে কেউ কেউ বারান্দায় থাকেন। অন্তু ঘরের এক কোনায় ফাঁস নিয়েছে বলে জানা গেল। এত ছোট, নড়বড়ে ঘর, ফাঁস নেওয়ার জায়গা খুঁজে পাওয়া কঠিন!
অন্তুর একমাত্র ছোট বোন চৈতি মেধাবী ছাত্রী, এবার এসএসসি পরীক্ষা দেবে। খরচ বেশি তাই পরিবার তাকে বিজ্ঞান বিভাগে পড়াননি। চৈতি মানবিক বিভাগে পড়ছে।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments