এম আর ফারজানা: আমার বস এমির সাথে। আমি প্রায় ১২ বছর হল জব করি। আমেরিকাতে আছি ২১ বছর হল। বলা যায় আমার জীবন প্রবাসেই কাটছে। এই ২১ বছরে কেউ আমারে জিগায় নাই আমি কি এশিয়ান না ম্যাক্সিকান । কেউ আমারে জিগায় নাই আমি কি হিন্দু না মুসলমান । আমি কি রাত বারোটায় বাসায় ফিরলাম না দুপুরে ফিরলাম কেউ জিগায় নাই।
আমি কেমন ড্রেস পরবো সেটা নিয়েও কারো কোন মাথা ব্যাথা নেই। বরং এই ধরনের প্রশ্ন করলে অসভ্যতাই প্রকাশ পায় এখানে।
আমি নির্ভয়ে স্বাধীনভাবেই চলাফেরা করতে পারি। আমার কোন অন্যায় হলে ,অপরাধ হলে , দেশ বিরোধী কাজ করলে সেটা আইন দেখবে। কেউ আমার চরিত্র নিয়ে টানাটানি করবে না। দুইদিন আগে নিউ ইয়র্কের গভর্নর কুমো যৌন নির্যাতনের অভিযোগে পদত্যাগ করছে। গভর্নর এমন ক্ষমতাধর একজন মানুষ এমনি কি প্রেসিডেন্ট বাইডেনের ও কাছের মানুষ তারপর ও তার শেষ রক্ষা হয়নি। ডেমোক্রেটের সাপোর্টারাও বলেনি তিনি নির্দোষ । নারী চরিত্র নিয়ে ও কেউ টানাটানি করেনি। অথচ ক্ষমতাবান কুমো চাইলে তুরি মেরে উড়িয়ে দিতে পারতেন নারীদের যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে। কিন্তু তিনি পারেননি, কারন আইন মাথার উপর খাড়া।
একটা সমাজে মেয়েরা তখনি সুন্দরভাবে চলতে পারে যখন আইনের সঠিক প্রয়োগ হয়। আর আইন প্রয়োগের ক্ষেত্রে যদি ক্ষমতাবানরা সুবিধা নেয় সেই সমাজে নারীরা নির্যাতিত হতেই থাকে। প্রকাশ পেয়ে যায় পুরুষতান্ত্রিক মানসিকতা ।
মোঃ মাহফুজুর রহমান:একটা সময় ছিল গ্রামের অনেক কৃষক সাদা কাগজে টিপসই দিয়ে ভিটেমাটি হারিয়ে পথের ফকির হয়ে যেত । আবার অনেকে ঋণ না নিয়েও ঋণের ফাঁদে পড়তো । কারণ তারা ছিল নিরক্ষর । মানুষের অজ্ঞতার সুযোগকে কাজ ...
এ এম ইমদাদুল ইসলাম:তরুণ বয়সে যে হাত লাঙল ধরেছিল, বার্ধক্যেও সেই হাতেই এখন ধরা থাকে একটি প্লাস্টিকের কার্ড। দেখতে সাধারণ, কিন্তু এর ভেতরে জমা আছে এক কৃষকের পরিচয়, তার জমির হিসাব, প্রাপ্য ভর্তুকি এবং ভব ...
মোঃ কাওসার হোসেন:বানারীপাড়া প্রেসক্লাবের বহুবার সভাপতি—রাহাদ সুমন। কখনো নির্বাচনের মাধ্যমে, কখনোবা সমঝোতার ভিত্তিতে। এতবার নেতৃত্বের দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে তাঁর সাংগঠনিক প্রজ্ঞা, মেধা, গ্রহণযোগ্যতা ...
নিকোলাস বিশ্বাস:নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা বিশ্বকে এমন এক বাস্তবতার কথা গভীরভাবে স্মরণ করিয়ে দিয়েছে, যা আর উপেক্ষা করার সুযোগ নেই: প্রাকৃতিক দুর্যোগ কোনো সীমান্ত মানে না। এগুলো জাতীয় সীমান্ ...
সব মন্তব্য
No Comments