ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥আসন্ন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজুকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ আকরাম খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, শাহজাহান আলম সাজু একজন কারা নির্যাতিত নেতা। এলাকার উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন জনকল্যানমূলক কাজে তার অবদান রয়েছে। করোনা মহামারির সময়েও তিনি সাধারণ মানুষের পাশে থেকে বিশেষ অবদান রেখেছেন। ১৯৭৫ সালের পর ব্রাহ্মণবাড়িয়া-০২ আসনটি আওয়ামীলীগের হাত ছাড়া হয়ে যায়। বিগত তিনটি নির্বাচনে এই আসনে আওয়ামীলীগের দলীয় কোন প্রার্থী না দেয়ায় নিশ্চিত বিজয় থেকে দল বঞ্চিত হয়। আসন্ন উপনির্বাচনে সার্বিক বিবেচনায় শাহজাহান আলম সাজুকে দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানান। এ সময় সরাইল, কসবা, আশুগঞ্জসহ জেলার স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments