রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় ইউনিয়নের সুকদেবপুর শিবমন্দিরে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সুখদেবপুর ,কৃষ্ণপুর ও শ্রীমন্তপুর, যশতমন্তপুর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। পরে সুখদেবপুর গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা শ্যামল বর্মণ, সিলেট মহানগর দপ্তর সম্পাদক তানভীর কবির সুমন এর সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জামালগঞ্জ থানার এসআই মো: জুলহাস উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ নাজেল, আব্দুল হক, মো: দুলাল মিয়া, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনফর আলী টুকু, মৎস্যজীবীলীগের আহবায়ক শফিকুল ইসলাম ভুইয়া সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, শতাব্দির ভয়াবহ বন্যায় হাওরের রাস্তা ঘাট ভেঙ্গে গেছে, জননেত্রী শেখ হাসিনার সহযোগিতা হাওরের রাস্তা ঘাট সহ বিভিন্ন উন্নয়ন হচ্ছে। তিনি আরও বলেন, জামালগঞ্জ উপজেলার ৪৮ টি পুজা মন্ডপে সহযোগিতা করেছি, এই শিব মন্দিরের উন্নয়নের জন্য পাঁচ লক্ষ টাকা এবং রাস্তা মেরামত করা হবে, পাশাপাশি গ্রাম প্রতিরক্ষা দেওয়াল নির্মাণ করা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments