ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ২ আগষ্ট মঙ্গলবার এক বিবৃতিতে ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। তারা বলেন, বৈশ্বিক মহামারী করোনার অভিঘাতের মধ্যেও কোনো ধরণের বাড়তি প্রণোদনা ছাড়াই দেশের কৃষক সমাজ কৃষি উৎপাদন অব্যাহত এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত রেখেছেন যেখানে শিল্পপতি ও ব্যবসায়ীরা সরকার থেকে বিভিন্ন ধরণের প্রণোদনা পেয়েছেন। তারা বলেন, বৈশ্বিক মহামারী করোনা অভিঘাতের রেশের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের একতরফাভাবে চাপিয়ে দেয়া নানা নিষেধাজ্ঞার কারণে বিশ্বের খাদ্য বাজারসহ বিশ্ব অর্থনীতিতে তীব্র সংকট তৈরি হয়েছে। বৈশ্বিক সংকট বিবেচিনায় নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত সুবিবেচনার সাথে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখার কৃষক সমাজের প্রতি আহবান জানিয়েছেন। তারা বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট আহবানের পরও ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত দেশের খাদ্য উৎপাদন অব্যাহত রাখা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখার ক্ষেত্রে নেতিবাচক পরিস্থিতি তৈরি করবে। তারা রাষ্ট্রীয় অর্থ-সম্পাদের অপচয়-দূর্নীতি-ভোগ-বিলাস কঠোর হস্তে বন্ধ করে কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখা এবং ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments