২৩,২২৭,৭৩৩ টাকা আয়, ২৩,৩৪৭,২৯৯ টাকা ব্যয়
স্টাফ রিপোর্টার: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব বাংলাদেশ নির্বাচন কমিশনে জমা দিয়েছে।আজ (৩০ জুলাই) দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে দলের ২০২৫ সালের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব দাখিল করেন।
দাখিলকৃত হিসাব অনুযায়ী, ২০২৫ সালে এবি পার্টির মোট আয় ছিল ২৩,২২৭,৭৩৩ টাকা এবং মোট ব্যয় ছিল ২৩,৩৪৭,২৯৯ টাকা। ফলে বছরের শেষে দলের ঘাটতি দাঁড়িয়েছে ১১৯,৫৬৬ টাকা।
এসময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ বলেন, নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আইন ও নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখেছে।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন এবং এবি পার্টির নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সদস্য সচিব রাশিদা আক্তার মিতু ওরমনা থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সী
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments