জাকির হোসেন আজাদী: অভাগী" শিরোনামে নতুন মৌলিক গান নিয়ে আসলেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী মুন্নী আকতার। গানটি খুব শিগগিরই শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল " আশা অফিসিয়াল" এ মুক্তি পেতে যাচ্ছে। অভাগী" গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার লিয়াকত আলী বিশ্বাস। সুরঃ সুমন সিদ্দিকী। সঙ্গীতায়োজনঃ আতিকুর রহমান আতিক। এই গান বিষয়ে শিল্পীর সঙ্গে কথা হয়। তখন তিনি তাঁর সঙ্গীত জীবন নিয়ে নানা কথা তুলে ধরেন।
তিনি বলেন, " স্টেজ শো তেমন করা হয় না। তবে ভবিষ্যতে বেশি বেশি করার ইচ্ছে আছে। আমি ডুয়েট গান চারটা করেছি। একটা সলোসহ মোট পাঁচটা। আরো একটা ডুয়েট গানের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, "সর্বশেষ 'অভাগী' শিরোনামে একটি মৌলিক গান করলাম। গানটির কথা শ্রদ্ধেয় লিয়াকত আলী বিশ্বাস স্যারের। সুর করেছেন সুমন সিদ্দিকী এবং সঙ্গীতায়োজন করেছেন আতিকুর রহমান আতিক। গানটি অনেক সুন্দর। আশা করি দর্শক হৃদয়ে জায়গা করে নিবে।
তিনি বলেন, " গান আমি ছোট বেলা থেকেই অনেক ভালোবাসি বলতে গেলে গান পাগল ছিলাম। সব ধরনের গান করতাম যেটাই ভালো লাগতো সেটাই গাইতাম। আমি গান ভালোবাসি তাই গানের জগতে আসা। আমার মা আমার গানের গুরু। মায়ের কাছেই গান শিখেছি। মা অনেক ভালো গান করতো।আমি গ্রামে থাকতাম সেই সময় কার কাছে যেতে হবে শিখতে জানতাম না। তাই প্রাতিষ্ঠানিক ভাবে শেখা হয়নি। তবে এখন আমি আলাউদ্দিন স্যারের ওখানে শিখছি।
তিনি বলেন, "গান নিয়ে পরিকল্পনা বলতে গেলে, যেতে হবে দূর, দূর থেকে আরো বহুদূর। যতোদিন বেঁচে আছি ভালো ভালো গান করতে চাই। আর আমার দর্শকও শ্রোতা ভাই বোনদের বলতে চাই আপনাদের কাছে যদি আমার গান ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন উৎসাহ দিবেন। যেন আমার গান গাওয়ার ইচ্ছেটা দ্বিগুণ হয়। আর আমার জন্য দোয়া করবেন। ভালো ভালো বাংলা গান শুনবেন। বাংলা গানের সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments