মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর তানোরে ৯ বছর আত্মগোপনে থাকা ১০ বছরে সশ্রম সাজাপ্রাপ্ত আসামি মো. আজাদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৩ জুন) বেলা ১১টার দিকে ঢাকার পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করে তানোর থানা পুলিশ।
গ্রেফতার আজাদ উপজেলার কামারগাঁ গ্রামের ভবানিপুর এলাকার মো. বাক্কার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম।
তিনি জানান, আসামী আজাদ তানোর থানাধীন ১নং কলমা ইউনিয়নের চোরখোর গ্রামের মো. আতাউর রহমানকে (৩২) ওমান দেশে পাঠানোর কথা বলে ৪ লক্ষ টাকা নেন। পরবর্তীতে তাকে ওমানে না পাঠিয়ে মালেশিয়ায় পাঠান। কিন্তু মালেশিয়া যাওয়ার পরে সেখানে কোন কাজ না পাওয়ায় ওই ব্যক্তি পুনরায় দেশে ফিরে আসেন।
তিনি আরও জানান, পরে আসামীর বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এর ৬/৭ ধারায় থানায় ভুক্তভোগী আতাউর মামলা করেন।মামলায় বিজ্ঞ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্রুনাল আদালত আসামিকে দোষী সাব্যস্থ করে ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। এরপর থেকে গ্রেফতারককৃত আসামী পলাতক ছিল। পরে গতকাল গ্রেফতারের পর আসামীকে আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments