স্টাফ রিপোর্টার: নিরাপদ সড়ক আন্দোলনে কিশোর ছাত্ররা যেভাবে অনবদ্য ও দৃঢ় ভূমিকা রেখেছে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রদেরকে স্বেচ্ছাসেবক নিয়োগ দিলে সেভাবে তারা কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনেকরেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি আজ আবারও নির্বাচনে শৃঙ্খলা রক্ষা ও কারচুপি রোধে নিকট কিশোর ছাত্রদের স্বেচ্ছাসেবক নিয়োগের জন্য দাবি জানিয়েছেন।
আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফেনী কমিউনিটির উদ্যোগে ফেনী জেলার রাজনৈতিক, সাংবাদিক, গবেষক, পেশাজীবী সহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ফেনীর বন্যার স্থায়ী সমাধানে করনীয় শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে তিনি বলেন, গতবছর ভয়াবহ বন্যার পর প্রফেসর ড. ইউনূস একবারের জন্যও ফেনীতে যান নি যা খুব দুঃখজনক। ফেনীর বন্যার সমস্যা সমাধানে ফেনীর জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের সাথে আমলারা একমত হতে পারেন না বলেই দৃশ্যমান কোন অগ্রগতি হয় না। এজন্য আমরা বারবার চেষ্টা করেছি যেন উপদেষ্টারা যেন ফেনীতে আসেন। কারণ উপদেষ্টা ঘটনাস্থলে আসলে সরকারের আমলারা কাজ করেন। এমনকি উপদেষ্টারা অবাক হয়েছেন ফেনীর মানুষের সোচ্চার দাবী দেখে যেখানে তারা বলেছেন তারা ত্রাণ চান না, সমস্যার সমাধান চান। এজন্য ফেনীর সমস্যাকে স্থানীয় নয় বরং জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করে তার সমাধানে সরকারকে গুরুত্ব দিতে হবে । ফেনী জেলার সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পর্ক জড়িত।
এসময় তিনি আরো বলেন, ফেনীর সমস্যা সমাধানে ফেনীর মানুষদেরকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।ফেনী এক সময় সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। ফেনীতে সুষ্ঠু নির্বাচন ও সন্ত্রাসী মুক্ত জনপদ হিসেবে গড়তে হলে ফেনীর সকল মানুষকে সজাগ থাকতে হবে।
এসময় সভাপতিত্ব ও প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী কমিউনিটির আহবায়ক অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, সঞ্চালনা করেন ফেনী কমিউনিটির সদস্য সচিব বুরহান উদ্দিন ফয়সল। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ইলেকট্রনিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রকৌশলী মোতাহের হোসেন, সাংবাদিক ও সমাজকর্মী ফারাবী হাফিজ, জাতীয়তাবাদী সমবায় দলের সেক্রেটারি ড. নিজাম উদ্দিন, কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী, ব্যবসায়ী ও ফেনী ফোরামের সহ সভাপতি দিদারুল আলম মজুমদার, সোনাগাজী ফোরামের সভাপতি ইব্রাহিম বাহারী, ব্যবসায়ী কামরুল ইসলাম, সাংবাদিক কেফায়েত শাকিল, সউদি আরব বিএনপি নেতা আনোয়ার হোসেন প্রমূখ।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments