দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এবং আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করার পর করোনা আক্রান্ত এসব রোগীর মৃত্যু হয়। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ১৭জন। এ পর্যন্ত দৌলতপুরে করোনা আক্রান্ত হয়েছেন ১০০৫জন এবং মৃত্যু হয়েছে ২৭জনের। করোনা আক্রান্তের হার ৩৩ শতাংশ। বর্তমানে ৪৭৮জন করোনা আক্রান্ত রোগী হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন এবং সুস্থ হয়েছেন ৪৮৪জন। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ১৭দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হার মেনেছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক এমপি ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান নেতা আফাজ উদ্দিন আহমেদের স্ত্রী মনোয়ারা বেগম আলো (৮২)। লাইফ সার্পোটে থাকা গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনা আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। করোনা আক্রান্ত হলে ২২জুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় মনোয়ারা বেগম আলোকে। অবস্থার অবনতি হওয়ায় পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। একই সাথে করোনা আক্রান্ত হোন তাঁরা। চিকিৎসাধীন থাকা অবস্থায় স্ত্রী মনোয়ারা বেগম আলো করোনার কাছে হার মেনে মৃত্যু পথযাত্রী হলেন। আর করোনা আক্রান্ত সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদ চিকিৎসাধীন আছেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগড়ব এলাকায় অবস্থান করছে। ১১ মে ২০২৬ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগড়ব এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ...
ডেস্ক রিপোর্ট: তুরস্কের কোনিয়া (Konya) শহরে অনুষ্ঠিতব্য 'কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬' (Konya OIC Youth Capital 2026)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিতে আজ সকা ...
ডেস্ক রিপোর্ট: আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সব মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ এই দিনটি প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয়। সেই হিসেবে এবার দিবসটি পালিত হচ্ছে ১০ মে। যুক্ ...
সব মন্তব্য
No Comments