ডেস্ক রিপোর্ট: প্রকাশনা সংস্থা ‘ইলহাম’ অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে প্রকাশ করতে যাচ্ছে বিভিন্ন বিষয়ের ৫৮টি বই। সে ধারাবাহিকতায় বুধবার ( ০৫ ফেব্রুয়ারি ২০২৫) এ প্রকাশিত হলো ২টি বই :
সাহাবিদের কারামত
লেখক : নাজীবুল্লাহ সিদ্দীকি
বিষয় : সাহাবীদের জীবনী
পৃষ্ঠা : ১২৮
মুদ্রিত মূল্য : ২৫০৳
আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দার সম্মান ও মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে কখনো কখনো তার মাধ্যমে অস্বাভাবিক, জটিল ও অলৌকিক বিভিন্ন জিনিস প্রকাশ করে থাকেন। পরিভাষায় এটাকে বলা হয় কারামত। যেমন পানাহার ব্যতীত একটা দীর্ঘ সময় পর্যন্ত আসহাবে কাহাফের ঘুমিয়ে থাকা। হযরত মারইয়াম আ.-এর স্বামী ছাড়াই সন্তান লাভ এবং তাঁর কাছে অমৌসুমি ফল থাকা ইত্যাদি।
নবি-রসুলদের থেকে অলৌকিক কিছু প্রকাশ পেলে, তাকে বলা হয় মোজেজা। আর নবির কোনো নেক ও সৎঅনুসারী থেকে অলৌকিক কিছু প্রকাশ পেলে, তাকে বলা হয় কারামত।
কারামত প্রকাশ পাওয়া কারও বুজুর্গ হওয়ার দলিলও নয়, বরং শরিয়তের ওপর চলা এবং সুন্নত অনুসরণই হলো প্রকৃত বুজুর্গির আলামত। হতে পারে কোনো ব্যক্তি আল্লাহর অলি, কিন্তু জীবনভর কোনো কারামত তার থেকে প্রকাশ পায়নি। এ কারণেই দেখা যায় যে, কত নেককার বুজুর্গ সাহাবি ও পূর্বসূরি অতিবাহিত হয়েছেন, যাঁদের জীবনে একটিও অলৌকিক ঘটনাও প্রকাশ পায়নি। কিন্তু কত জাদুকর এবং নষ্ট লোকের দ্বারাও অসংখ্য অস্বাভাবিক ঘটনা প্রকাশ পেয়েছে।
আবার আল্লাহ তায়ালা অনেক সাহাবী থেকেই বিভিন্ন সময় কারামতের প্রকাশ ঘটিয়েছেন। নিশ্চয় তার পেছনে আল্লাহ তায়ালার কোন হেকমত থেকে থাকবে। সাহাবিদের থেকে প্রকাশিত কারামতগুলো আমাদের ঈমানকে আরও শানিত ও তেজোদ্দীপ্ত করবে—সেই প্রত্যাশা থেকেই এই আয়োজন।
উম্মাহাতুনা (মুমিন জননীদের জীবন ও শিক্ষা)
লেখক : আম্মার আবদুল্লাহ
বিষয় : মহীয়সী নারী জীবনী
পৃষ্ঠা : ১৯২
মুদ্রিত মূল্য : ৩৮০৳
উম্মাহাতুনা। মুমিনজননীদের জীবনীমূলক একটি বই। যারা ছিলেন আসমানি জ্ঞানে সমৃদ্ধ। উত্তম চরিত্রের পূর্ণতায় দ্যুতিময় হয়েছেন নবীজির নিবিড় পরিচর্যা ও প্রেমময় যত্নশীলতায়। যারা নবীজির সমগ্র জীবনের অংশী হয়ে তাঁর পাশে থেকেছেন সুখে-দুখে,আনন্দ ও উচ্ছলতায়। সেইসাথে আল্লাহর প্রেরিত নবীর একান্ত সান্নিধ্যে পরিশুদ্ধির স্নিগ্ধ জোছনায় স্নাত হয়ে সমগ্র নারী জাতির জন্য হয়ে উঠেছেন আদর্শ ও উপমেয়। আসলে সমাজের দুর্গ হচ্ছে ঘর। আর ঘরের দ্বাররক্ষী হচ্ছেন আমাদের নারীরা। কন্যা,জায়া ও জননীরা। সুতরাং আমাদের সমাজের দুর্গরক্ষী মা-বোনেরা খাঁটি ইমানদার ও বলিষ্ঠ মুসলিমের ভূমিকায় অবতীর্ণ হতে চাইলে প্রথমে নিতে হবে পূর্বপ্রস্তুতি। নিজেদের কোমল কাঁধে তুলে নিতে হবে কতিপয় দায়িত্ব ও কর্তব্য। যেমনটা নিয়েছিলেন উম্মাহাতুল মুমিনিনরা। সেই উম্মাহাতুল মুমিনিনদের মোহন জীবন কাগজের পাতায় তুলে আনতে সাধ্যমতো চেষ্টা করেছেন লেখক আম্মার আবদুল্লাহ। কেবল ধারাবাহিক বিবরণী নয়; বরং তাঁদের জীবনের প্রতিটা বাঁক-বদল থেকে হাজির করেছেন শিক্ষা। তুলে ধরেছেন আধুনিক এই জীবনে তার প্রয়োগ-পদ্ধতি। মূলত এই বইটির বিশেষত্ব এখানেই।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments