ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী আন্দোলনে সালাউদ্দিন সুমন হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি গোপালগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সোয় ৬টায় রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৪ সন্ধ্যা আনুমানিক ০৬টায় দক্ষিণ বনশ্রী ২ নম্বর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল করছিল। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এতে সালাউদ্দিন সুমন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ফাতমা আক্তার তমা বাদী হয়ে ৬ জুলাই ২০২৫ তারিখে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।
থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এই মামলায় বুধবার সন্ধ্যায় পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে এস এম ফিরোজ মাহমুদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments