বরিশাল অফিস: শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে শনিবার বিকেল ও রাতে দুই দফা আগুন আতঙ্কের রোগী, স্বজন, ডাক্তার, নার্সরা আতঙ্কিত হয়ে নিচে নেমে আসে। শনিবার বিকেল চারটায় হাসপাতালের নীচতলার এফ ব্লকে ও রাত সাড়ে ১০টার দিকে চতুর্থ তলার অর্থোপেটিক্স(ফিমেল) ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও প্রতক্ষদর্থী সূত্র জানায়, শনিবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে হাসপাতালের নিচতলার লিফটের পাশে পরিচালকের কক্ষে যাওয়ার গেটে বিদুৎ লাইনের নিয়ন্ত্র বক্সে শর্টসার্কিটের ঘটনা ঘটে। এতে পুরো হাসপাতালে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ায় রোগী ও তার স্বজনরা নিচে নেমে আসে। পরে হাসপাতালের স্টাফরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে নিচে নেমে আসা রোগী ও স্বজনদের পুনরায় স্ব-স্ব ওয়ার্ডে চলে যায়।
অন্য দিকে রাত ১০টার দিকে হাসপাতালের চর্তুথ তলায় অর্থোপেক্সি( ফিমেল) ওয়ার্ডের রাখা অগ্নি নির্বাপক সিলিন্ডারের নজেলের মুখ থেকে গ্যাস বেড় হলে ওই ওয়ার্ডের রোগী, স্বজন এবং দায়িত্বরত নার্সরা আগুন আতঙ্কে ওয়ার্ড থেকে বেড় হয়ে যায়। এ ঘটনায় পুরো হাসপাতালে আগুন আতঙ্ক ছড়িয়ে পরে। পরে হাসপাতাল কতৃপক্ষ তাদের ওয়ার্ডে ফিরিয়ে আনেন।
হাসপাতালের দ্বিতীয় তলায় শিশু ওয়ার্ডের স্ক্যানু বিভাগের সেবিকা শিবানী হালদার বলেন, বিকেল চারটার দিকে হঠাৎ করে আগুন আগুন বলে চিৎকার শুনতে পেয়ে নবজাতকদের নিয়ে দৌঁড়ে হাসপাতালের বাইরে চলে এসেছি। বের হয়ে জানতে পারি নিচতলায় আগুন লেগেছে।
হাসপাতালের দায়িত্বর আনসার সদস্য জানান, রাত ১০টার দিয়ে চারতলায় আগুন লেগেছে বলতে বলতে হুরোহুরি করে বিভিন্ন ওয়ার্ডের রোগী, স্বজন ও নার্সরা হাসপাতালে বাহিরে বেড় হয়ে আসে। এসে ওয়ার্ডে থাকা রোগী, স্বজন এবং নার্সরা হুরোহুরি করে বেড় হয়ে আসতে দেখে অন্যসব ওয়ার্ডের থাকার রোগী ও স্বজনরা হাসপালের বাহিরে বেড় হয়ে আসে।
হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম জানান, প্রশাসনিক ভবনের পাশে শর্টসার্কিটের কারণে আগুন লাগে। আমাদের স্টাফরা সবাই ফায়ার সার্ভিসের ট্রেনিংপ্রাপ্ত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এছাড়া রাতে চতুর্থ তলায় অগ্নিনির্বাপক সিলিন্ডার থেকে গ্যাস বেড় হওয়ায় ওই ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে আগুন আতঙ্ক ছড়িয়ে পরে। উভয় ঘটনাই রোগী এবং তাদের স্বজনরা ভয়ে হাসপাতালে বাহিরে বেড় হয়ে এসেছিলো। পরে তারা আবার স্ব-স্ব ওয়ার্ডে ফিরে যায়। পুরো হাসপাতালে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সব মন্তব্য
No Comments