মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে ট্রেনের তেল চুরি করার সময় জাহাঙ্গীর আলম (৩৪) নামের এক যুবককে আটক করেছেন রেলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা। এ সময় ৯০ লিটার তেল জব্দ করা হয়।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম রেলওয়ের আরএনবি গোয়েন্দা শাখা রাজশাহীর ইনচার্জ উজ্জ্বল হোসেন।
এরআগে মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে রাজশাহীর হরিয়ান স্টেশন সংলগ্ন কাটাখালি রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেফতার জাহাঙ্গীর আলম রাজশাহীর কাটাখালি থানার এমাদপুর নতুন পাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে।
পশ্চিম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ উজ্জ্বল হোসেন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ২টার দিকে রেলওয়ে গোয়েন্দা পুলিশের একটি দল হরিয়ান স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় স্টেশন সংলগ্ন বিটিও (তেলবাহী যান) থেকে তেল চুরির সময় জাহাঙ্গীর আলমকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০ লিটার তেল জব্দ করা হয়। পরে জিআরপি থানায় তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ট্রেনের তেল চুরি করে আসছিলেন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments