ডেস্ক রিপোর্ট: ইসলামী ব্যাংক, সোশাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
চার মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে ইসলামী ব্যাংক, সোশাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে। এ ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত তিন ব্যাংকের কর্মকর্তাদেরও তালিকা চেয়েছেন উচ্চ আদালত।
ত্রিশ হাজার কোটি টাকা ঋণের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে এস আলম গ্রুপের কাছেও। ৫ এপ্রিল এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
কাগুজে প্রতিষ্ঠানের নামে তিনটি ইসলামী ব্যাংক থেকে দুই হাজার ৪৬০ কোটি টাকা তুলে নিয়েছে অসাধু চক্র। গণমাধ্যমে এমন রিপোর্ট প্রকাশিত হয়। পরবর্তীতে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা ঋণ নেয়ার খবরও প্রকাশিত হয় গণমাধ্যমে। এসব রিপোর্ট আমলে নিয়েই রোববার এ আদেশ দেন উচ্চ আদালত।
এর আগে গত ৩০ নভেম্বর এক আইনজীবী ঋণ কেলেঙ্কারির বিষয়টি আদালতের নজরে আনলে হাইকোর্টের একই বেঞ্চ রিট করার পরামর্শ দেন।
আদালতে বিষয়টি নজরে আনেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি আদালতের কাছে আদেশ প্রার্থনা করলে হাইকোর্ট বলেন, প্রতিবেদনগুলো সংযুক্ত করে রিট আবেদন আকারে কোর্টে আসুন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও দুদকের আইনজীবী খুরশিদ আলম খান উপস্থিত ছিলেন।
আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে কাজ করা সংগঠন ‘পাওয়ার অব শি’ এর আয়োজনে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্ ...
স্টাফ রিপোর্টার: ইদুল আজহাকে সামনে রেখে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ইদুল আজহা পর্যন্ত সন্ধ্যা ৭টার বদলে রাত ১০টা পর্যন্ত বিপণিবিতান ও দোকান খোলা রাখা যাবে। বৃহস্পত ...
স্টাফ রিপোর্টার; নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও দ্রব্যমূল্য বৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রভাবে ক্ষতিগ্রস্ত ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানে আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী “উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬”। গুলশানের এলিট কনভেনশন হলে আয়োজিত এ সামিটের আয়োজন করছে ‘পাওয়ার অব শি’।“She Leads, ...
সব মন্তব্য
No Comments