স্টাফ রিপোর্টার: ১৭ জুলাই সকাল ৮:০০ টা থেকে ১৮ জুলাই সকাল ৮:০০ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এই সময়ে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে ৩ জনের, আর নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। মৃত ৩ জনের মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জে ১ জন, মৌলভীবাজারে ১ জন এবং অন্য জেলায় ১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৯৯ জন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৪ জন, ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট ভর্তির সংখ্যা ৯৯ হাজার ২৪৯ জন এবং হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৯৫ হাজার ৫২৯ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৬৮৯ জনের এবং নিশ্চিত হামে মোট মৃত্যু ৯৫ জন।
স্বাস্থ্য বিভাগ হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি জ্বর, কাশি ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ...
সব মন্তব্য
No Comments