নজরুল ইসলাম (সাতক্ষীরা )তালা: সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির গত ২৫ সেপ্টেম্বর"২২ তারিখে অনুষ্ঠিত বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক গণ সংগঠনগুলোর ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে ইউনিয়ন সন্মেলন করার লক্ষ্যে জালালপুর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়। জালালপুর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম ( সাংবাদিক) এর পরিচালনায় সভা কমরেড মকর সরদারের সভাপতিত্বে আজ বিকাল ৪ টায় জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় তৃণমুল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরালো করার উপর গুরুত্বারোপ করে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।বক্তব্য প্রদান করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু,কমরেড ময়নুল হাসান,কমরেড আঃ জলিল,কমরেড সরদার রফিকুল ইসলাম, কমরেড হিরন্ময় মন্ডল প্রমুখ। তৃনমুল পর্যায় হতে বক্তব্য প্রদান করেন কমরেড দেলোয়ার হোসেন,কমরেড মোফাজ্জেল গাজী, কমরেড কামরুল ইসলাম (মেম্বর)কমরেড স্বপন সেন, ফকির মতিয়ার রহমান, কমরেড বাকীবিল্লাহ ও হাফেজ ইমদাদুল শেখ। সভায় ইউনিয়ন পর্যায়ে গণ সংগঠনগুলোয় ইউনিয়ন সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments