স্টাফ রিপোর্টার: চলতি বছরের জানুয়ারিতে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ অমির ‘মাতাল’ গানের ভিডিওতে ভিন্ন লুকে হাজির হয়ে প্রশংসা কুড়িয়ে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আঁখি। গানটি প্রকাশ্যে আসতেই দর্শক লুফে নেয়। ১০ মাসে গানটির ভিউ ২০ মিলিয়ন। এরপর এই জুটিকে আরও বেশকিছু গান-ভিডিওতে দেখা যায়। তারই ধারাবাহিকতায় বছরের শেষ প্রান্তে এসে আবারও সৈয়দ অমির গানে মডেল হয়েছেন আঁচল। গানের শিরোনাম ‘দুই চাক্কার সাইকেল’।
সালাউদ্দিন সাগরের কথায় গানটিতে সৈয়দ অমির সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সানজিদা রিমি। গানটির সুর এ এন ফরহাদ এবং সংগীতায়োজন করেছেন সৈয়দ অমি নিজেই। কোরিওগ্রাফিতে ছিলেন রোহান ও বেল্লাল। মালয়েশিয়া এবং সিলেটের মনোরম লোকেশনের গানটির চিত্র ধারণ হয়েছে। সম্প্রতি সৈয়দ অমির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে। গান-ভিডিও প্রকাশ্যে আসতেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন বলে জানিয়েছেন আঁচল ও সৈয়দ অমি।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা আঁচল বলেন, ‘বছরের শুরুতে আমাদের ‘মাতাল’ গানটি থেকে দারুণ সাড়া পেয়েছিলাম। চিন্তা করছিলাম বছর শেষে ভক্তদের জন্য ভিন্ন কিছু উপহার দেই। সেই ভাবনা থেকে ব্যতিক্রম ঘরানার একটি গান ‘দুই চাক্কার সাইকেল’। মালয়েশিয়া ও সিলেটের নানন্দিক জায়গায় গানের ভিডিও নির্মিত হয়েছে। গানটি প্রকাশ্যে আসতে না আসতেই দর্শকদের প্রচুর সাড়া ও সাপোর্ট পাচ্ছি।’
সৈয়দ অমি বলেন, ‘সব সময় ভিন্ন গায়কীর মাধ্যমে দর্শক-শ্রোতাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা থেকেই এই গানটি নির্মিত হয়েছে। এরই মধ্যে গানটি শ্রোতারা পছন্দ করেছেন। তাদের ভালোবাসায় আমরা মুগ্ধ।’
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments